সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

তোমরা লড়াই করলে, আমরাও তোমাদের বিরুদ্ধে লড়াই করব: ট্রাম্পকে কলিবফের সাফ কথা

পোস্ট হয়েছে: এপ্রিল ১৩, ২০২৬ 

news-image

পার্সটুডে- পাকিস্তান থেকে ফিরে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ইরানি জাতিকে প্রভাবিত করতে পারবে না।

স্টুডেন্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে পাার্সটুডে জানিয়েছে, আমরা প্রমাণ করেছি ইরানের কথা কোনো গালগল্প নয় এবং বিশ্ব তা নিজ চোখে দেখেছে। আমরা সবাইকে দেখিয়ে দিয়েছি ইরানি জাতির শত্রু কতটা হতাশ হয়ে পড়েছে। আমরা প্রমাণ করেছি যে আমরা হুমকির কাছে আত্মসমর্পণ করব না এবং ইরানি জাতি তার ৪৭ বছরের বিপ্লবের সময় সকল সামরিক অঙ্গনে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ কিভাবে মোকাবেলা করেছে।

আমেরিকা যদি নিজের জন্য কোনো প্রস্থানের পথ খুঁজে পেতে চায়, যেমনটা আমি বলেছি, একমাত্র উপায় হলো একটি সিদ্ধান্ত নেওয়া এবং ইরানি জাতির আস্থা অর্জন করা। আপনারা ইরানি জাতির কাছে অনেক ঋণী হয়ে আছেন এবং সেই ঋণ শোধ দিতে আপনাদের এখনও কঠোর পরিশ্রম করতে হবে।

তোমরা লড়াই করলে, আমরাও লড়াই করব, এবং তোমরা যদি যুক্তি নিয়ে এগিয়ে আসো, আমরাও যুক্তি দিয়েই তার মোকাবিলা করব। আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না; ওরা আমাদের ইচ্ছাশক্তি আরেকবার পরীক্ষা করুক, যাতে আমরা ওদেরকে আরও বড় একটা শিক্ষা দিতে পারি।#

পার্সটুডে