শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ফরাসি উৎসবে দুই অ্যাওয়ার্ড জিতল ‘আফ্রিকান ভায়োলেটস’

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০১৯ 

news-image

ফ্রান্সের ভেসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমায় দুই অ্যাওয়ার্ড জিতল ইরানি ছবি ‘আফ্রিকান ভায়োলেট’। নারী নির্মাতা মোনা জান্দি-হাকিকি পরিচালিত ছবিটিতে ইরানি নারীদের নতুন চিত্র উপস্থাপন করা হয়েছে। আয়োজকরা মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন।

‘আফ্রিকান ভায়োলেট’ উৎসবে হাইস্কুল অ্যাওয়ার্ড জিতেছে। ভেসোলসের বেলিন হাই স্কুল মনোনীত জুরি এই পুরস্কার উপস্থাপন করেন। এছাড়া ফ্রান্সে একেবারে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে এমন একগুচ্ছ মনোনীত ছবির মধ্য থেকে চলচ্চিত্রটিকে সেরা ফিকশন ফিচার পুরস্কার প্রদানের জন্য বেছে নেন বিচারকরা।

‘আফ্রিকান ভায়োলেটস’ ফিলিপাইনের কারলো এনসিসো কাতুর ফিকশন চলচ্চিত্র ‘ওয়েটিং ফর সানসেট’  এর সাথে যৌথভাবে অডিয়েন্স অ্যাওয়ার্ড লাভ করেছে। মোতামেদ আরিয়া,রেজা বাবাক ও সাইয়িদ আকাখানি ছবিটিতে অভিনয় করেছেন। এতে এক নারীর কাহিনী তুলে ধরা হয়েছে যে অসুস্থতায় ভোগা তার সাবেক স্বামীর দেখাশোনা করার সিদ্ধান্ত নেন।   সূত্র: তেহরান টাইমস।