শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

বছরের প্রথম তিন মাসে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১.৮ শতাংশ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০১৮ 

news-image

ইরানের কেন্দ্রীয় ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব ইরান- সিবিআই) জানিয়েছে, চলতি ইরানি বছরের প্রথম তিন মাসে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৮ শতাংশ। রোববার সিবিআই এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবর ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির।

ইরানের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত প্রতিবেদন মতে, ২১ মার্চ থেকে শুরু হওয়া চলতি ইরানি বছরের প্রথম তিন মাসে দেশটির মোট দেশজ উৎপাদন তথা জিডিপি বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।

প্রতিবেদনে ইরানের গ্রীষ্মকালীন জিডিপি প্রবৃদ্ধি হার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়, যখন দেশটির বিরুদ্ধে আমেরিকার নতুন করে চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞার প্রথম ধাপ কার্যকর শুরু হয়েছে। এর আগে গত মে মাসে সম্পূর্ণ বেআইনিভাবে ইরানের পরমাণু চুক্তি থেকে আমেরিকাকে একতরফা ভাবে প্রত্যাহার করে নেয় বর্তমান ট্রাম্প প্রশাসন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।