রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

এশিয়ার প্রাচীনতম জীবিত উদ্ভিদটি ইরানের মাটিতেই শিকড় গেড়ে আছে: পেজেশকিয়ান

পোস্ট হয়েছে: মে ১৭, ২০২৬ 

news-image

ইরানের প্রেসিডেন্ট এক বার্তায় এশিয়ার প্রাচীনতম জীবিত উদ্ভিদ বা বৃক্ষের ইরানি মাটিতে শিকড় গেড়ে থাকার বিষয়ের প্রতি ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেছেন।

পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ‘এক্স’-এ ইংরেজি ভাষায় এক পোস্টে লিখেছেন: এর গভীর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি লিখেছেন:

“কমপক্ষে ৪৫০০ বছরের পুরোনো এশিয়ার সবচেয়ে প্রাচীন জীবিত গাছ ‘আবারকুহ সাইপ্রাস’ এমন এক মাটিতে শিকড় গেড়ে দাঁড়িয়ে আছে, যা সেই প্রাচীন আমলেও ‘ইরান’ নামে পরিচিত ছিল।”

প্রেসিডেন্টের এই বক্তব্য প্রমাণ করে যে, এই বৃক্ষটি কেবল একটি প্রাকৃতিক উপাদান নয়, বরং এটি ইরানের হাজার বছরের সভ্যতা, জাতীয় পরিচয় ও অখণ্ডতার এক জীবন্ত দলিল।#

পার্সটুডে