রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইরানের গাড়ি উৎপাদন বাড়বে ৫০ শতাংশ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২১ 

news-image

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী আলিরেজা রাজম হোসেইনি বলেছেন, চলতি ইরানি বছরের দ্বিতীয়ার্ধে (২২ সেপ্টেম্বর ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) দেশের অটোমোবাইল উৎপাদন বাড়বে ৫০ শতাংশ। একই সাথে এসব পণ্যের মূল্যও বাড়বে বলে জানান তিনি।

ইরানি পার্লামেন্টের শিল্প ও খনি কমিটির এক বৈঠকে তিনি বলেন, আমি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিকভাবে গাড়ি উৎপাদন বৃদ্ধির একটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করি। দেশের শিল্পকারখানা সমস্যার সম্মুখীন হওয়া সত্বেও এই কর্মসূচি চলমান রয়েছে।

বাণিজ্য মন্ত্রী জানান, এবছরের প্রথম ছয় মাসে (২০ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর ২০২০) দেশে গাড়ি উৎপাদন বাড়ে ২৩ শতাংশ। বছরের শেষ নাগাদ এই উৎপাদন অর্ধ শতাংশ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। সূত্র: তেহরান টাইমস।