সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে তাড়িয়ে দেওয়া হবে: জেনারেল কায়ানি

পোস্ট হয়েছে: জুন ২২, ২০২৬ 

news-image

আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যদি তারা নিজ পায়ে হেঁটে দক্ষিণ লেবানন ত্যাগ না করে, তবে তাদের অপমান ও পরাজিত করে তাড়িয়ে দেওয়া হবে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডের জানিয়েছে, আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কায়ানি রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত পেজে লিখেছেন: ইসরায়েলি আগ্রাসনকারী ও সন্ত্রাসীরা, তোমরা ৪ দিনেরও কম সময়ে ১০০ জনের প্রাণহানি ঘটিয়েছ!!! যদি তোমরা নিজ পায়ে হেঁটে দক্ষিণ লেবানন ত্যাগ না করো, তবে ২০০০ সালের সেই মহাকাব্যের পুনরাবৃত্তি ঘটবে; যে বছর তোমরা লজ্জা ও অপমানের সাথে এই ভূমি থেকে পালিয়েছিলে।

কায়ানি আরও বলেন: আজও যদি তোমরা আগ্রাসন ও দখলদারিত্বে অটল থাকো, তবে তোমাদেরকে অপমান ও পরাজিত করে বিতাড়িত করা হবে।#

পার্সটুডে