মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ভারতে ৭শ’ বছরের পুরোনো দিওয়ান ই হাফিজের পাণ্ডুলিপি

পোস্ট হয়েছে: এপ্রিল ৯, ২০১৭ 

news-image
ভারতের কোলকাতার এশিয়াটিক সোসাইটির এক দল পণ্ডিত ইরানের বিখ্যাত কবি হাফিজের ৭শ’ বছরের পুরোনো দিওয়ান ই হাফিজের একটি পাণ্ডুলিপি খুঁজে পেয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা  হয়েছেউদ্ধারকৃত পাণ্ডুলিপিটি পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের আমলের যিনি ১৬২৮ থেকে ১৬৫৮ সাল পর্যন্ত ভারত শাসন করেছিলেন। পাণ্ডুলিপিতে কবি হাফিজের একটি অপ্রকাশিত গজল রয়েছে। সম্রাট শাহজাহানের স্বাক্ষর রয়েছে এতে। রয়েছে স্বর্ণের কারুকাজ।
ভারতের পণ্ডিতরা বলছেনইরানের কবি হাফিজ মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলের অনেক আগেই বিখ্যাত ছিলেন এবং তার কবিতার পাণ্ডুলিপি মুঘল সম্রাটের আমলেও যে ভারতে সমাদৃত ছিল উদ্ধারকৃত পাণ্ডুলিপিটি তারই স্বাক্ষর বহন করছে। অপ্রকাশিত গজলের একটি লাইনে ফারসি ভাষায় বলা হয়েছে, ‘‘ বেহাম দেল্লাহ কে বজা দিদানে রুয়াত মোয়াসসের শোদ ’’   অর্থাৎ ‘‘ আবারো তোমার চেহারা মোবারকের দর্শনে নিজেকে সন্মানিত বোধ করছি, খোদা তোমায় ধন্যবাদ ’’
কোলকাতার এশিয়াটিক সোসাইটির যাদুঘরে উদ্ধারকৃত কবি হাফিজের স্বহস্তে লিখিত এ পাণ্ডুলিপিটি অনেকে দেখতে আসছেন। এধরনের একটি পাণ্ডুলিপি ভারতের পাটনায় খোদাবখশ লাইব্রেরিতে রক্ষিত রয়েছে বলে জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসার সৈয়দ আখতার হুসেন জানান।
এশিয়াটিক সোসাইটির ইতিহাসবিদ রামকৃষ্ণ চট্টোপাধ্যায় বলেনআমাদের ফারসি পণ্ডিতরা এ পাণ্ডুলিপিটি দেখে মুগ্ধ ও বিস্মিত হয়ে পড়েন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ইরানি অধ্যাপক আহমাদ কারিমিহাককাক বলেনকবি হাফিজের স্বহস্তে লেখা পাণ্ডুলিপিতে সম্রাট শাহজাহানের স্বাক্ষর পাণ্ডুলিপিটির ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। কবি হাফিজ তার জীবদ্দশায় অন্তত ৫শ’ গজল নিজের হাতে লিখে গেছেন। সর্বশেষ উদ্ধারকৃত পাণ্ডুলিপিতে তার হাতে লেখা আরো একটি গজলের গুরুত্ব অপরিসীম। সূত্র: তেহরান টাইমস