বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

সৌদি দূতাবাসে হামলাকারীদের আপিল খারিজ করল ইরানের আদালত

পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০১৭ 

news-image

ইরানের রাজধানী তেহরানের সৌদি দূতাবাসে হামলার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত ১০ ব্যক্তির আপিল আবেদন খারিজ করে দিয়েছে ইরানের একটি আদালত।

ওই ১০ ব্যক্তির পাঁচজনকে ছয় মাসের এবং বাকি পাঁচজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছিল একটি মেজিস্ট্রেট আদালত। সোমবার একটি আপিল আদালত এসব অভিযুক্ত ব্যক্তির দণ্ড মওকুফ করার আবেদন খারিজ করে দেয়।

সৌদি দূতাবাসে হামলাকারী ব্যক্তিরা এখন তাদের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে

২০১৬ সালের  জানুয়ারি মাসের গোড়ার দিকে সৌদি সরকার দেশটির প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আন-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে। এর প্রতিবাদে তেহরানের সৌদি দূতাবাসের পাশাপাশি ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে সৌদি কনস্যুলেটের সামনে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এ সময় কিছু দুর্বৃত্তের হামলায় কূটনৈতিক মিশন দু’টির ব্যাপক ক্ষতি হয়।

ইরান সরকার ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে এসব ঘটনায় জড়িতদের ‘দুর্বৃত্ত’ আখ্যায়িত করে তাদেরকে শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে সৌদি সরকার এ ঘটনার প্রতিবাদে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।- পার্সটুডে।