বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

যুদ্ধ-পরবর্তী ইরান যুদ্ধের আগের ইরান থেকে ভিন্ন: আরাকচি

পোস্ট হয়েছে: মে ৭, ২০২৬ 

news-image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনা বন্ধুরা বিশ্বাস করেন যে যুদ্ধের পর ইরান তার সক্ষমতা ও শক্তিমত্তা প্রমাণ করেছে এবং এখনকার ইরান আগের চেয়ে ভিন্ন।

পার্সটুডে আরও জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি, তাঁর চীনা সমকক্ষের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে চীন সফর করেছেন। সেখানে তাদের বৈঠকের পর তিনি বলেন, ইরানের সঙ্গে অন্যান্য দেশের সহযোগিতার একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এই সহযোগিতা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে, বিশেষ করে চীনের মতো কৌশলগত অংশীদারদের সঙ্গে, নতুন ও উন্নত রূপে বিকশিত হবে।

তিনি আরও বলেন, চীন সফরটি তাঁর রাশিয়া সফরের ধারাবাহিকতা এবং এই সফরে যুদ্ধ-সংক্রান্ত সকল বিষয়, যুদ্ধ সমাপ্তির উপায়, চলমান আলোচনা, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞাসহ দ্বিপক্ষীয় সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আরাকচি জানান চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল   হরমুজ প্রণালিসহ এ সম্পর্কিত বিষয়গুলো বিশেষ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অধিকার রক্ষার বিষয়টি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বহু বিষয়ে ইরান ও চীনের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে এবং পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঘনিষ্ঠ পরামর্শ হয়েছে। তিনি জানান, এই বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও উচ্চ পর্যায়ে উন্নীত করার ব্যাপারেও উভয় পক্ষ একমত হয়েছে।#

পার্সটুডে