মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

সশস্ত্র বাহিনীর প্রস্তুতি বিষয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ির কাছে প্রতিবেদন পেশ

পোস্ট হয়েছে: মে ১২, ২০২৬ 

news-image

খাতামুল আম্বিয়া (আ.) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনেয়ির কাছে যুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি বিষয়ে একটি প্রতিবেদন পেশ করেছেন। এই বাহিনীতে ইসলামী প্রজাতন্ত্র সেনাবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ডবাহিনী (আইআরজিসি), দেশের আইন প্রয়োগকারী, নিরাপত্তা ও সীমান্তরক্ষী বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজকে অন্তর্ভুক্ত রয়েছে।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, খাতামুল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার এই প্রতিবেদনে বলেছেন, “ইসলামের সকল যোদ্ধা যুদ্ধকালীন মনোবল, প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক প্রস্তুতি, কৌশলগত পরিকল্পনা এবং মার্কিন ইসরায়েলের কার্যকলাপ মোকাবেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অস্ত্রের দিক থেকে পুরোপুরি প্রস্তুত রয়েছে।”

মেজর জেনারেল আলী আব্দুল্লাহি, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আশ্বস্ত করেছেন, আল্লাহর আদেশ সম্পূর্ণরূপে অনুসরণ করে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামী বিপ্লবের আদর্শ, আমাদের প্রিয় মাতৃভূমি ইরান, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ এবং ইরানের সাহসী ও উদ্যমী জনগণকে রক্ষা করবে এবং দুষ্ট, বিদ্বেষপরায়ণ ও আগ্রাসীদেরকে  অনুতপ্ত করবে।

এই বৈঠকে, সর্বাধিনায়ক ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ি ইরানের সকল সাহসী ও নির্ভীক যোদ্ধা এবং শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রশংসা করার পাশাপাশি, তাঁর পূর্ববর্তী পদক্ষেপসমূহ অনুসরণ করে শত্রুদের জোরালোভাবে মোকাবেলা করার জন্য নতুন পদক্ষেপ এবং সেই পদক্ষেপগুলো অব্যাহত রাখার একটি পথ ঘোষণা করেন। তাঁর পূর্ববর্তী পদক্ষেপগুলো আল্লাহর ইচ্ছায় আশ্চর্যজনক বিজয় এনে দিয়েছিল এবং শত্রুদের তাদেরকে তাদের অশুভ লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছিল।

তবে এখনকার পদক্ষেপের প্রকৃতি বা সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রীয় গণমাধ্যমে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। #

পার্সটুডে