সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

English

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো আইআরজিসি

পোস্ট হয়েছে: মে ৩১, ২০২৬ 

news-image

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর একটি এমকিউ-১ ড্রোন ধ্বংস করার খবর দিয়েছে।

পার্সটুডে জানিয়েছে, আজ রোববার ভোরে মার্কিন আগ্রাসী বাহিনীর একটি এমকিউ-১ ড্রোন ইরানের আঞ্চলিক জলসীমার আকাশসীমায় প্রবেশ করে শত্রুতামূলক অভিযান চালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গেই এটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আধুনিক বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নজরদারিতে আসে এবং লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে ভূপাতিত হয়।

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগ সতর্ক করে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঞ্চলিক জলসীমার আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।#

পার্সটুডে