বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

হোয়াইট হাউজ সন্ত্রাসী প্রতিষ্ঠান, মিথ্যাবাদী ও সন্ত্রাসী ট্রাম্প আমার প্রেসিডেন্ট নয়: অস্কার-জয়ী মরগ্যান ফ্রিম্যান

পোস্ট হয়েছে: মার্চ ১৯, ২০২৬ 

news-image

 ইরানের বিরুদ্ধে যুদ্ধের আগুন প্রজ্বলনের দায়ে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তারা যখন একে একে প্রতিবাদ ও নিন্দা শুরু করেছেন তখন তাদের সঙ্গে অনেকটা একই সুরে ও এমনকি আরও এক ধাপ এগিয়ে কথা বললেন বিখ্যাত মার্কিন অভিনেতা মরগ্যান ফ্রিম্যান।

অস্কার-বিজয়ী হলিউডের এই বিখ্যাত অভিনেতা সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, হোয়াইট হাউজ একটি সন্ত্রাসী প্রতিষ্ঠান। তিনি আরও লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প একজন সন্ত্রাসী, বর্ণবাদী, মিথ্যাবাদী ও অপরাধী এবং সে আমার প্রেসিডেন্ট নয়।

সম্প্রতি সন্ত্রাস মোকাবেলা বিষয়ক মার্কিন জাতীয় কেন্দ্রের প্রধান জোসেফ কেনেট গতকাল (মঙ্গলবার) ইরানে মার্কিন আগ্রাসনের আসল কারণ তুলে ধরে সামাজিক মাধ্যম এক্স-এ তার পদত্যাগের কথা ঘোষণা করেছেন।

ট্রাম্পকে মিথ্যাবাদী হিসেবে উল্লেখ করে কেনেট বলেছেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি ছিল না এবং এটা খুবই স্পষ্ট যে আমরা ইসরায়েলের চাপে পড়ে এই যুদ্ধ শুরু করেছি, তাই আমি আমার পদ থেকে ইস্তফা দিলাম।

জোসেফ কেনেট এই চিঠিতে মার্কিন প্রেসিডেন্টকে আরও বলেছেন, “ইরানে হামলা করা হলে খুব দ্রুত ও নিশ্চিত বিজয় অর্জন করা যাবে বলে যে দাবি করা হয়েছে তা ছিল প্রকাশ্য মিথ্যা। ইসরায়েলিরা ইরাকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে নামাতেও ঠিক এই একই অপ-কৌশল ব্যবহার করেছিল।

তিনি আরও বলেছেন, আমি পদত্যাগ করলাম, কারণ ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে সমর্থন করা আমার পক্ষে সম্ভব নয়। তাকে সমর্থন জানিয়ে কথা বলেছেন, বিশিষ্ট মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। #

পার্স টুডে