মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

কোনো অবস্থাতেই আইনি অধিকার থেকে পিছু হটব না: ইরানের প্রেসিডেন্ট

পোস্ট হয়েছে: মে ১৯, ২০২৬ 

news-image

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান মর্যাদা, কর্তৃত্ব এবং জনগণের অধিকার অক্ষুণ্ণ রেখে সংলাপে অংশ নেয় এবং কোনো অবস্থাতেই জনগণ ও দেশের আইনি অধিকার থেকে পিছপা হবে না।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে লিখেছেন: “সংলাপ বা আলোচনার অর্থ আত্মসমর্পণ নয়।”

তিনি আরও যোগ করেন: “ইসলামি প্রজাতন্ত্র ইরান মর্যাদা, কর্তৃত্ব এবং জাতির অধিকার রক্ষা করে সংলাপে অংশ নেয় এবং কোনো অবস্থাতেই দেশের ও জনগণের আইনি অধিকার থেকে এক চুলও পিছু হটবে না।”

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন: “আমরা যুক্তি ও আমাদের সমস্ত শক্তি দিয়ে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সেবায় নিয়োজিত থাকব এবং ইরানের স্বার্থ ও মর্যাদা রক্ষা করব।”#

পার্সটুডে