শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

English

বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিছক কল্পনা: প্রেসিডেন্ট

পোস্ট হয়েছে: মে ২১, ২০২৬ 

news-image

প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা কেবলই এক ধরনের বিভ্রম।

পার্সটুডের প্রতিবেদনে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন: “ইরান সবসময় তার সব অঙ্গীকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে এবং যুদ্ধ এড়ানোর সব পথও পরীক্ষা করেছে। ইরানের পক্ষ থেকে সব পথ এখনো খোলা রয়েছে। জোর করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিছকই একটি ভ্রান্ত ধারণা।”

তিনি আরও বলেন, “পারস্পরিক সম্মানের ভিত্তিতে পরিচালিত কূটনীতি যুদ্ধের তুলনায় কম ব্যয়বহুল, অধিক যুক্তিসঙ্গত এবং দীর্ঘস্থায়ী— আর ইরান বহু বছর ধরেই এ বিষয়টির ওপর জোর দিয়ে আসছে।”#

পার্সটুডে