জাতিসংঘে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি: শত্রুর সমস্ত স্থাপনায় আমরা হামলা চালাব
পোস্ট হয়েছে: মার্চ ১, ২০২৬
ইসরায়েল-মার্কিন আগ্রাসনের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি লিখেছেন, কোনো শর্ত ছাড়াই যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ইরান পাল্টা হামলা চালিয়ে যাবে।
তিনি বলেন, ইসরায়েল-মার্কিন হামলা জাতিসংঘ সনদের চার নম্বর ধারার সরাসরি লঙ্ঘন এবং এটা ইরানের বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসনের স্পষ্ট দৃষ্টান্ত। এ অবস্থায় জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারা অনুযায়ী ইরানের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে এবং ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে শত্রুর আগ্রাসনের শক্ত জবাব দেবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে বলেন, মধ্যপ্রাচ্যে শত্রুর সমস্ত সামরিক ঘাঁটি, তাদের নানা প্রতিষ্ঠান ও অর্থনৈতিক স্থাপনাগুলো ইরানের সামরিক হামলার টার্গেটে পরিণত হবে এবং কোনো শর্ত ছাড়াই যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ইরান পাল্টা হামলা চালিয়ে যাবে।#
পার্সটুডে