রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইতালিতে রিলিজিয়ন টুডে চলচ্চিত্র উৎসবে ইরানের ৯ ছবি

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২১ 

news-image

রিলিজিয়ন টুডে চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে ইরানের নয়টি ছবি। আন্তর্জাতিক এই উৎসবের এবারের ২৪তম পর্বের বিভিন্ন বিভাগে ইরানি চলচ্চিত্র নির্মাতাদের মোট ৯টি ছবি প্রতিদ্বন্দ্বিতা করবে।

ইতালির ট্রেন্টো শহরে আগামী ২২ থেকে ২৯ সেপ্টেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে। এবারের উৎসবে ভ্রমণ ও তীর্থযাত্রার ওপর নির্মিত ছবিগুলোর ওপর নজর দেওয়া হচ্ছে।

ইরানি ছবির তালিকায় শীর্ষে রয়েছে নির্মাতা মোসাইয়েব হানাইয়ের ‘বিফোর ডার্কনেস’। শর্ট ড্রামাটি একজন আফগান নারীকে নিয়ে তৈরি করা হয়েছে। ইরান সীমান্ত পাড়ি দেওয়ার সময় সে তার শিশুকে লুকিয়ে রাখে। কারণ তার কাছে পর্যাপ্ত অর্থ নেই। মধ্যপথে তার পরিকল্পনা প্রকাশ হয়ে যায়। ফলে তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়।

উৎসবের প্রামাণ্যচিত্র ক্যাটাগরিতে দেখানো হবে ‘হলি ব্রেড’। ছবিটি নির্মাণ করেছেন রহিম জাবিহি। একই বিভাগে নির্মাতা ইয়াসের তালেবির ‘আই ওন্ট রিমেইন অ্যালন’ দেখানো হবে। সূত্র: তেহরান টাইমস।