মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ওপর প্রতিষ্ঠিত: মাসুদ পেজেশকিয়ান

পোস্ট হয়েছে: মার্চ ২৩, ২০২৬ 

news-image

ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইইহুদিবাদী ইসরায়েলের প্রকৃত স্বরূপ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

তিনি উদ্বেগের সঙ্গে বলেন, তবে ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন এবং শহীদ সর্বোচ্চ নেতাকে হত্যা করার মতো পাশবিক ঘটনা আন্তর্জাতিক দ্বন্দ্ব ও মতবিরোধের ক্ষেত্রে একটি নতুন ঘটনা।
মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে আরো জানায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন: এই সন্ত্রাসী পদ্ধতি বিশ্বের আইন-শৃঙ্ক্ষলা ও নিয়ম-নীতিমূলক কাঠামোকে ধ্বংস করে দেবে।
আন্তর্জাতিক সম্প্রদায় যদি এই সংকটের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে নীতি নির্ধারকের ভূমিকায় দাঁড়াতে না পারে, তাহলে ওই সন্ত্রাসী পদ্ধতির আগুনের শিখায় অনেককেই জ্বলে পুড়ে দগ্ধ হয়ে যেতে হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।#

পার্সটুডে