বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

English

শিগগির চালু হচ্ছে ইরান-সুইজারল্যান্ড বাণিজ্য চ্যানেল

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৯, ২০১৯ 

news-image
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সুইজারল্যান্ডের মধ্যে নিকট ভবিষ্যতে চালু হচ্ছে বাণিজ্য চ্যানেল। তেহরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড অ্যাগ্রিকালচার
(টিসিসিআইএমএ) এর অর্থ ও মূলধন বাজার কমিশনের প্রধান ফেরিয়াল মোস্তোফি এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার আইআরএনএ কে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ইরানের ওপর আগের পর্বের মার্কিন অবরোধের সময় সুইজারল্যান্ড খাবার ও ওষুধের মতো মানবিক
পণ্যসামগ্রী বিনিময়ে একটি বাণিজ্য চ্যানেল চালু করেছিল। বর্তমানে সুইজারল্যান্ড আগের চালু করা একই বাণিজ্য চ্যানেলগুলো আবার চালু করতে যাচ্ছে। এজন্য দেশটি

যুক্তরাষ্ট্রের অফিস অব ফরেন অ্যাসেট্স কন্ট্রোল(ওএফএসি) এর প্রয়োজনীয় অনুমোদন লাভ করেছে বলে জানান তিনি।    

মার্কিন অবরোধের সমালোচনা করে মোস্তোফি বলেন, আমেরিকা ঘোষণা দিয়েছিল মানবিক মালামাল ও পণ্যসামগ্রী অবরোধের আওতায় পড়বে না। কিন্তু বাস্তবে এসব
পণ্যকে নিষেধাজ্ঞার আওতায় পড়তে দেখা যাচ্ছে, কোনো বিদেশি ব্যাংক ইরানের সাথে লেনদেন করতে প্রস্তুত নয়। টিসিসিআইএমএ, সুইজারল্যান্ড, আমেরিকা ও ওএফএসি
বাণিজ্য চ্যানেল চালুর বিষয়ে সম্মত হয়েছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।