মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

রাষ্ট্রপতি: আমি ইরানের জন্য জীবন উৎসর্গ করেছি, করছি এবং করব

পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২৬ 

news-image

ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান “জনেফাদা’য়ি” (জীবন উৎসর্গ) নামের প্রচারণায় যোগ দিয়ে লিখেছেন: আমি ইরানের জন্য জীবন উৎসর্গ করেছি, করছি এবং করব।

তাসনিম সংবাদ সংস্থার সরকারবিষয়ক বিভাগ জানায়, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে একটি বার্তা প্রকাশ করে এই “জনেফাদা’য়ি” প্রচারণায় যোগ দেওয়ার কথা জানান এবং লিখেন:

এখন পর্যন্ত ১ কোটি ৪০ লক্ষেরও বেশি সাহসী ইরানি তাদের জীবন ইরানকে রক্ষা করার জন্য উৎসর্গ করতে প্রস্তুতির কথা জানিয়েছেন। আমিও ইরানের জন্য জীবন উৎসর্গ করেছি, করছি এবং ভবিষ্যতেও করব।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি