বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

‘মাইন বিছানো ছাড়াই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে ইরান’

পোস্ট হয়েছে: মার্চ ২৫, ২০২৬ 

news-image

ইরানের খাতামুল আম্বিয়া (সা. আ.) সামরিক ঘাঁটির মুখপাত্র বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশগুলো এ অঞ্চলের বিষয়ে হস্তক্ষেপের বা নাক গলানোর অধিকার রাখে না।

পার্সটুডে জানিয়েছে, এই ঘাঁটির মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেছেন, হরমুজ প্রণালি মাইন বিছানোর প্রয়োজন ছাড়াই শক্তিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করা হবে।

তিনি আরও বলেছেন, ইসলামী ইরান পারস্য উপসাগর ও ওমান সাগরের জলরাশি নিয়ন্ত্রণ করছে পরিপূর্ণ শক্তিমত্তার সঙ্গে এবং অত্যন্ত চৌকস-দক্ষতা ও শক্তিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করছে হরমুজ প্রণালি, তাই যথেষ্ট কর্তৃত্ব ও শক্তিমত্তা থাকায় পারস্য উপসাগরে মাইন বিছানোর দরকার হবে না, তবে প্রয়োজন দেখা দিলে নিরাপত্তা রক্ষার জন্য যে কোনও পদক্ষেপ নেবে ইরান।

খাতামুল আম্বিয়া (সা. আ.) সামরিক ঘাঁটির মুখপাত্র আরও বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন-ইসরায়েলি শত্রুর ওপর কর্তৃত্বের মাধ্যমে ও আঞ্চলিক দেশগুলোর সহযোগিতার মাধ্যমে পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় সক্ষম এবং এক্ষেত্রে এ অঞ্চলের বাইরের দেশগুলোর হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই। #

পার্সটুডে