রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

‘বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্রে হামলা ইরানের জ্ঞান-বিজ্ঞানের প্রতি শত্রুর ঘৃণার বহিঃপ্রকাশ’

পোস্ট হয়েছে: মার্চ ২৯, ২০২৬ 

news-image

 ইরানের বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলোতে মার্কিন-ইসরায়েলি হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি, ইরানের বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক ও গবেষণা কেন্দ্রগুলোতে হামলা চালানোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “আগ্রাসীরা দিন দিন এই যুদ্ধের আসল উদ্দেশ্য আরও বেশি করে প্রকাশ করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা ইরানের বৈজ্ঞানিক উন্নয়নে তাদের ঘৃণার বহিঃপ্রকাশ।“

বাকায়ি বলেন, “ইরানি জাতির বিরুদ্ধে চাপিয়ে দেয়া এই যুদ্ধে গত ৩০ দিনে আক্রান্ত হওয়া কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রের মধ্যে ইস্ফাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং তেহরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা থেকে বোঝা যায়- শত্রুরা মরিয়া হয়ে উঠেছে কিন্তু  এতে তাদের লাভ হবে না।  কারণ ইরানের জ্ঞান-বিজ্ঞান কোনো আমদানি করা বিষয় নয় বরং তা এক প্রাচীন সভ্যতার চিরস্থায়ী সম্পদ, যা সবসময় কৃতিত্বের সাথে মানব সমাজকে সেবা দিয়ে এসেছে।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন: “পারমাণবিক কর্মসূচি এবং আসন্ন হামলার হুমকির কথা বলে শত্রুরা যে আগ্রাসন চালাচ্ছে- তা হাস্যকর ও মনগড়া অজুহাত ছাড়া আর কিছুই নয়।”#

পার্সটুডে