শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

প্রতিবছর ইরানে আসছে ১০ হাজার বিদেশি ছাত্র

পোস্ট হয়েছে: জুলাই ২৩, ২০১৭ 

news-image

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে লেখাপড়া করছে ৫৭ হাজার বিদেশি ছাত্রছাত্রী। প্রতিবছর দেশটিতে লেখাপড়া করতে আসেন ১০ হাজার বিদেশি ছাত্রছাত্রী। আর এসব বিদেশি ছাত্রছাত্রী আসছেন বিশ্বের ৬১টি দেশ থেকে।

ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টারের সহ সভাপতি ফারাজোল্লাহ তালেবি এই তথ্য জানিয়েছেন।

তিনি ইরানি বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি ছাত্রছাত্রীদের ভর্তি করানোর ওপর গুরুত্বারোপ করেন। এটাকে তিনি ইরানের অন্যতম মূলনীতি বলেও উল্লেখ করেন।

তালেবি জানান, ইরান বাৎসরিকভাবে বিভিন্ন মেজর বিষয়ে তিন হাজার ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিয়ে থাকে।

তিনি বলেন, ‘সাংস্কৃতিক কূটনীতি বিকাশের লক্ষ্যে ইরান প্রভাষকদের বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠাচ্ছে, স্বল্প ও দীর্ঘ মেয়াদি স্কলারশিপ দিচ্ছে, বই লিখছে এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বৈজ্ঞানিক কনফারেন্সের আয়োজন করছে।’  সূত্র: ইসনা।