মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

পারস্য উপসাগরীয় দ্বীপপুঞ্জ রক্ষাকারী বাহিনী যেকোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত

পোস্ট হয়েছে: মার্চ ১৮, ২০২৬ 

news-image

পারস্য উপসাগরে অবস্থিত ইরানি দ্বীপগুলোতে মোতায়েন ইরানি বাহিনী যেকোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইআরজিসি’র স্থল ইউনিটের কমান্ডার।

মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থল ইউনিটের কমান্ডার মোহাম্মাদ কারামি পারস্য উপসাগরীয় দ্বীপপুঞ্জ পরিদর্শন করেছেন এবং সেখানে মোতায়েন সেনাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

তিনি জানান, এই দ্বীপগুলোতে অবস্থানরত সামরিক ইউনিটগুলো প্রস্তুত রয়েছে। দ্বীপপুঞ্জ পরিদর্শনের সময় জেনারেল কারামি জোর দিয়ে বলেন, পারস্য উপসাগরীয় দ্বীপপুঞ্জের রক্ষকদের যুদ্ধের প্রস্তুতি রয়েছে এবং শত্রুর যেকোনো বোকামির জবাবে মারাত্মক আঘাত হানবে।

ইরানের শত্রুরা পারস্য উপসাগরীয় দ্বীপপুঞ্জ ইস্যুতে নানা হুমকি-ধমকি দিচ্ছে।#

পার্সটুডে