বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

পর্তুগালে সেরা ফুটবল স্ট্রাইকার ইরানের তারেমি

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৩, ২০২১ 

news-image

পর্তুগালে ডিসেম্বরে সেরা ফুটবল স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন ইরানি ফুটবলার মেহদি তারেমি। তিনি এফসি পর্তো ফুটবল দলে খেলেন।

এফসি পর্তো ফুটবল দল জানিয়েছে, ডিসেম্বর মাসে তারেমিকে পর্তুগালের সেরা স্ট্রাইকার হিসেবে বাছাই করা হয়েছে।

তারেমি এফসি পর্তোর সর্বশেষ ম্যাচে এফসি ফ্যামালিকাও এর বিরুদ্ধে দুটি গোল দেন এবং একটি পেনাল্টি লাভ করেন। অন্যদিকে ইরানি এই ফুটবলার এফসি পর্তোতে যোগ দেয়ার পর থেকেই বিজয়ী হয়ে আসছে দলটি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।