ড. আলী লারিজানি: শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানের সেবায় নিবেদিত এক নেতৃত্ব
পোস্ট হয়েছে: মার্চ ১৮, ২০২৬
ইরানের অভিজ্ঞ রাজনীতিক, চিন্তাবিদ এবং কৌশলগত নেতা ড. আলী লারিজানি, সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় শহীদ হন।
মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদ (এসএনএসসি), যেখানে তিনি গত বছরের আগস্ট থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।
এই হামলায় তার ছেলে মোর্তাজা লারিজানি, নিরাপত্তা কর্মকর্তা আলীরেজা বায়াত এবং কয়েকজন দেহরক্ষীও শহীদ হন। এই ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু হওয়ার ১৮ দিনের মাথায়।
জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, শহীদ হওয়া ছিল লারিজানির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। তিনি সারাজীবন দেশের অগ্রগতি এবং ইসলামী বিপ্লবের জন্য কাজ করেছেন।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল এবং তার কৌশল শত্রুপক্ষকে বড় ধরনের সামরিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ এবং বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
পার্সটুডে