বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

English

গোল্ডেন ট্রি উৎসবে দেখানো হবে ইরানের ৬ ছবি

পোস্ট হয়েছে: জুন ২১, ২০১৮ 

news-image

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিতব্য গোল্ডেন ট্রি ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে ইরানি চলচ্চিত্র নির্মাতাদের ছয় ছবি। ‘রুটস অ্যান্ড ফিউচার অব কালচার’’ থিম নিয়ে আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব বসবে আগামী ১৯ সেপ্টেম্বর। উৎসবের পর্দা নামবে ২২ সেপ্টেম্বর।

চলচ্চিত্র উৎসবের মধ্যম-দৈর্ঘ্যর প্রামাণ্যচিত্র বিভাগে চলচ্চিত্রকার মোহাম্মাদ এহসানির ‘অন্স হ্যামৌন’ দেখানো হবে। এই বিভাগে আরও প্রতিদ্বন্দ্বিতা করবে মোহাম্মাদ সাদেক ইসমায়েইলির ‘উইমেন সার্ভিং লাইফ’। ছবিটিতে সাত ইরানি নারীর কাহিনী তুলে ধরা হয়েছে যাদের স্বামীরা মাদক চোরাচালানীর দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

এছাড়া শর্ট ডকুমেন্টারি বিভাগে দেখানো হবে ‘অ্যাফিডাভি ফর খানালি’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা আরমান কোলিপুর। ছবিটির কাহিনী ৯২ বছর বয়সী বৃদ্ধ খানালির কাহিনী নিয়ে আবর্তিত। যিনি ২৫টি গ্রামে ৩৫ বছর যাবত পোস্টম্যানের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু কিছু কারণে তাকে বহিষ্কার করা হয় এবং তিনি কর্মে ফেরার জন্য চেষ্টা করেন।

এই বিভাগে আরও দেখানো হবে ইরানি ছবি ‘চকোলেট স্টোরি’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা ইউসেফ জাফরি। অপরদিকে, মিনি ডকুমেন্টারি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরানের ‘এক্সিসট’।

এবার উৎসবের বিভিন্ন বিভাগে ৮০টি ছবি দেখানো হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।