কলিবফ: ট্রাম্প অবরোধের মাধ্যমে আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চায়
পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২৬
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ লিখেছেন: ট্রাম্প অবরোধ আরোপ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চান।
তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক মাধ্যমে লিখেছেন, “ট্রাম্প অবরোধ আরোপ এবং যুদ্ধবিরতি ভঙ্গ করে নিজের ধারণা অনুযায়ী এই আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চায় অথবা পুনরায় যুদ্ধ উসকে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চায়।
তিনি আরো বলেন, আমরা হুমকির ছায়ায় কোনো আলোচনা মেনে নিই না এবং যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল সামনে আনার জন্য প্রস্তুত হয়েছি।”#
পার্সটুডে