মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতে রুশ প্রেসিডেন্ট পুতিনের শোক বার্তা

পোস্ট হয়েছে: মার্চ ৩, ২০২৬ 

news-image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ইরানি সমকক্ষের কাছে এক বার্তায় হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক প্রকাশ করেছেন।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন জানিয়েছে যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন। এতে তিনি আমেরিকা-ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর শাহাদাতে শোক প্রকাশ করেছেন।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে: “ভ্লাদিমির পুতিন আয়াতুল্লাহ খামেনেয়ী ও তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় মাসুদ পেজেশকিয়ানের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।”

বিবৃতির আরও অংশে জোর দিয়ে বলা হয়েছে: “ভ্লাদিমির পুতিন আয়াতুল্লাহ খামেনেয়ীর মৃত্যুকে একটি ‘ঘৃণ্য হত্যা’ হিসেবে বর্ণনা করেছেন, যা মানবিক নৈতিকতার সকল মানদণ্ড এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

পার্সটুডে