ইরানের শহীদ সর্বোচ্চ নেতার জানাজা উপলক্ষে ইরাকের ৯টি প্রদেশে সরকারি ছুটি ঘোষণা
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২৬
ইরাকের আল-মুসান্না প্রদেশ ইরানের শহীদ নেতার লাশ মুবারকের বিদায় ও শোকযাত্রায় অংশগ্রহণের জন্য বুধবার সরকারি ছুটি ঘোষণা করা নবম প্রদেশে পরিণত হয়েছে।
পার্স টুডে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাতে জানিয়েছে, আল-মুসান্না প্রাদেশিক কর্তৃপক্ষ বুধবারকে সরকারি ছুটি ঘোষণা করেছে, যাতে প্রদেশটির জনগণ ইরানের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী-এর লাশ মুবারকের বিদায় ও শোকযাত্রায় ব্যাপকভাবে অংশ নিতে পারেন।
এর আগে বাগদাদ, নাজাফ আশরাফ, পবিত্র কারবালা, বাবিল, জি কার (ধি কার), বসরা, মাইসান এবং ওয়াসিত প্রদেশও বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছিল।
ইসলামী উম্মাহর শহীদ নেতা হযরত আয়াতুল্লাাহিল-উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর পবিত্র লাশের শোকযাত্রা বুধবার ইরাকের পবিত্র নগরী কারবালা ও নাজাফে অনুষ্ঠানের কথা রয়েছে। #
পার্স টুডে