শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইরানের দুই নারী কারাতের মেডেল জয়

পোস্ট হয়েছে: অক্টোবর ৩০, ২০১৭ 

news-image

স্পেনে চলমান ২০১৭ ওয়ার্ল্ড জুনিয়র, ক্যাডেট ও অনূর্ধ্ব ২১ চ্যাম্পিয়নশিপে একটি সোনার ও একটি রুপার মেডেল জয় করেছে ইরানি দুই নারী কারাতে।

কারাতে প্রতিযোগিতায় সোনাজয়ী ইরানি নারী হলেন অভিশান বাকেরি।  রুপাজয়ী কারাতের নাম সারা বাহমানিয়ার।পদকজয়ী এই দুই নারী ইরানের গিলান থেকে প্রতিযোগিতায় অংশ নেন এবং দেশের জন্য সুনাম বয়ে আনেন।

খবরে বলা হয়, কারাতে অভিশান বাকেরি ৫৫ কেজি ওজনশ্রেণিতে সোনার পদক জয় করেছেন।  অন্যদিকে, সারা বাহমানিয়ার ৫০ কেজি ওজনশ্রেণিতে রুপার পদক জয় করেছেন।

তাদের মেডেল জয়ের মধ্য দিয়ে স্পেনের চলমান আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতার তৃতীয় দিন শেষে ইরানের জাতীয় কারাতে টিম র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠে এসেছে।

স্পেনের সান্তা ক্রুজে ২৫ অক্টোবর ওয়ার্ল্ড ক্যাডেট, জুনিয়র ও অনূর্ধ্ব ২১ চ্যাম্পিয়নশিপের এবারের দশতম আসরের পর্দা উঠে। – সূত্র: মেহের নিউজ।