বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্ত থেকে রপ্তানিতে ৩৯ শতাংশ প্রবৃদ্ধি

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৬ 

news-image

দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান ও বালুচিস্তানের গভর্নর দেশটির দক্ষিণ-পূর্ব সীমান্ত থেকে রপ্তানিতে ৩৯ শতাংশ প্রবৃদ্ধির খবর দিয়েছেন।

পার্সটুডে আরও জানায়, সিস্তান ও বালুচিস্তানের গভর্নর মনসুর বিজার বুধবার ইরান ও পাকিস্তানের প্রেসিডেন্টদের মধ্যে বার্ষিক বাণিজ্য বিনিময় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার চুক্তির কথা উল্লেখ করেছেন। সেইসাথে তিনি ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্ত, বিশেষ করে মিরজাভেহকে এই লক্ষ্য অর্জনের জন্য একটি কার্যকরী ভিত্তি হিসাবে বিবেচনা করেছেন।

মিরজাভেহ বাজার এবং সীমান্ত টার্মিনাল পরিদর্শনের সময় সিস্তান ও বালুচিস্তানের গভর্নর ইরনারে সাথে এক সাক্ষাৎকারে আরও বলেন: সীমান্ত প্রদেশগুলোতে আরও কর্তৃত্ব অর্পণের ব্যাপারে সরকারি নীতির কাঠামোর মধ্যে, টার্মিনালগুলো সক্রিয় করার এবং প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য বিনিময় সহজতর করার জন্য একাধিক ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে, যা ইরান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে।

গভর্নর বিজার বলেন: গত ১০ মাসে সিস্তান ও বালুচিস্তান কাস্টমস থেকে রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ওজনে ৩৯ শতাংশ এবং মূল্যে ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন: “এই পরিসংখ্যানগুলো প্রমাণ করে ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তগুলো ধীরে ধীরে দেশের বৈদেশিক বাণিজ্য প্রবাহে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পূর্ব ও দক্ষিণ এশিয়ার বাজারের সাথে ইরানের যোগাযোগের অন্যতম পথ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।” সিস্তান ও বালুচিস্তানের গভর্নর উল্লেখ করেছেন: “যদি সীমান্ত সক্ষমতা উদ্দেশ্যমূলকভাবে কাজে লাগানো হয়, তাহলে এই অঞ্চলগুলো সিস্তান ও বালুচিস্তানের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখতে পারে এবং আঞ্চলিক বাণিজ্য ও ট্রানজিট নেটওয়ার্কে ইরানের অবস্থানকে শক্তিশালী করতে পারে।”#

পার্সটুডে