শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইরানের তেলবহির্ভূত রপ্তানি ১৮ শতাংশ বেড়েছে

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২৪ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম আট মাসে (মার্চ ২০ থেকে নভেম্বর ২১) গত বছরের একই সময়ের তুলনায় ইরানের তেলবহির্ভূত রপ্তানির মূল্যের দিক দিয়ে ১৮ শতাংশ বেড়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রকাশিত তথ্যে এই চিত্র দেখা গেছে।

ইরান উল্লিখিত আট মাসে ৩৮ দশমিক ১৫২ বিলিয়ন ডলার মূল্যের ১০৩ দশমিক ৫৫৮ মিলিয়ন টন পণ্য রপ্তানি করে। এছাড়াও ওজনের দিক থেকে তেলবহির্ভূত রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ। খবর মেহর নিউজ এজেন্সির।

উল্লিখিত সময়ের মধ্যে চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত ছিল ইরানি পণ্যের প্রধান রপ্তানি গন্তব্য। সূত্র: তেহরান টাইমস