বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করল ২০ জাহাজ

পোস্ট হয়েছে: মে ৩১, ২০২৬ 

news-image

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিট জানিয়েছে, ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমোদনের পর ২০টি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে।

২৪ ঘন্টায় এসব জাহাজ পার হয়েছে।

ইরানের নৌবাহিনীর কর্মকর্তারা বলেছেন, যেসব জাহাজ আজ চলাচলের অনুমতি চেয়েছিল, তাদের মধ্যে কিছু ইতোমধ্যে অনুমতি পেয়ে পার হয়েছে এবং বাকিগুলো ভোররাতের মধ্যে পার হবে।

তারা জানান, এসব জাহাজ যেসব দেশে যাচ্ছে, সেখানে রাসায়নিক সারসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের চাহিদা থাকায় তাদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

মানবিক পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে বিপ্লবী গার্ডের নৌবাহিনী তাদের জন্য নিরাপদ নৌ-চলাচলের ব্যবস্থা নিশ্চিত করেছে তারা জানিয়েছে।#

পার্সটুডে