বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইরানে কূটনীতিকের দায়িত্ব পাচ্ছেন আরো দুই নারী

পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০১৬ 

news-image

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় আরো দুই নারী কূটনীতিককে দায়িত্ব দিতে যাচ্ছে। তারা রাষ্ট্রদূত হিসেবে ইরানের প্রতিনিধিত্ব করবেন। শার্গ পত্রিকায় এ খবর প্রকাশ হয়েছে। তবে ওই খবরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দেয়া হলেও কোনো নাম প্রকাশ করা হয়নি।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির প্রশাসন কূটনীতিক পর্যায়ে আরো নারীদের দায়িত্ব দেয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করছে। শার্গ পত্রিকার ওই খবরে বলা হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ চান দেশটির কূটনীতিক ক্ষেত্রে নারীরা আরো দায়িত্ব পালনে এগিয়ে আসুক।

সূত্র: তেহরান টাইমস