ইরানজুড়ে আধ্যাত্মিক সমাবেশ; জাতীয় ঐক্য ও সংহতি প্রদর্শন
পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০২৬
পবিত্র আহলে বাইতের অষ্টম নক্ষত্র হজরত ইমাম রেজা (আ.)’র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল (বুধবার) ইরানজুড়ে আধ্যাত্মিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই মিছিল-সমাবেশে সর্বস্তরের মানুষ অংশ নেন।

ইমাম রেজা আলাইহিস সালামের শুভ জন্মবার্ষিকীর সমাবেশ ঐক্য ও সংহতি প্রকাশের সমাবেশে পরিণত হয়। এ সময় ইরানের সর্বস্তরের মানুষ জাতীয় পতাকা, ইমাম রেজা (আ.)’র নামাঙ্কিত পতাকা এবং বর্তমান সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর ছবি বহন করেন।এ সময় সমাবেশে অংশগ্রহণকারীদের মাঝে দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রসহ আগ্রাসী শক্তির বিরুদ্ধে ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে।





পার্সটুডে