শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরান তাদের সবচেয়ে উন্নত দেশীয় ইমেজিং স্যাটেলাইট ‘পায়া’-এর প্রথম ছবি প্রকাশ করেছে

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২৬ 

news-image

ইরানের স্পেস টেকনোলজি সপ্তাহের সূচনার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানের সবচেয়ে উন্নত ইমেজিং স্যাটেলাইট “পায়া” থেকে প্রাপ্ত প্রথম ছবিগুলো প্রকাশ করা হয়েছে।

ইরানের স্পেস টেকনোলজি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাইয়েদ সাত্তার হাসেমি এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ উপস্থিত ছিলেন। এ সময় পায়া স্যাটেলাইটে ধারণ করা ছবিগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।

“পায়া” স্যাটেলাইটটি, যা “তোলু-৩” নামেও পরিচিত, গত ২৭ ডিসেম্বর রাশিয়ার সয়ুজ উৎক্ষেপণযানের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। একই উৎক্ষেপণে আরও দুটি ইরানি স্যাটেলাইট— “কাওসার” এবং “জাফার-২”— পাঠানো হয়।

পায়া স্যাটেলাইটে দুটি ইমেজিং সেন্সর রয়েছে, যা ৫ মিটার রেজোলিউশনে সাদা-কালো ছবি এবং ১০ মিটার রেজোলিউশনে রঙিন ছবি ধারণ করতে সক্ষম। চূড়ান্তভাবে প্রক্রিয়াজাত ছবির নির্ভুলতা বাড়িয়ে ৩ মিটার পর্যন্ত উন্নীত করা হয়েছে।

এই স্যাটেলাইটে ইরানে প্রথমবারের মতো আয়না-ভিত্তিক (মিরর-বেইজড) ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা পায়াকে দেশের সবচেয়ে উন্নত দেশীয়ভাবে নির্মিত ইমেজিং স্যাটেলাইটে পরিণত করেছে।

একই অনুষ্ঠানে ইরানের সালমাস স্পেস বেস-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সূত্র: ফার্স নিউজ এজেন্সি