বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইরাকের সঙ্গে ইরানের রেলপথ নির্মাণের সিদ্ধান্ত

পোস্ট হয়েছে: নভেম্বর ১৫, ২০১৮ 

news-image

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার প্রতিবেশী দেশ ইরাকের সঙ্গে রেলপথ নির্মাণের নির্দেশ দিয়েছেন। ইরানের বন্দর শালামচেহ থেকে এ রেলপথ ইরাকের বসরা শহরকে সংযুক্ত করবে। ইরান রেলওয়ের উপপ্রধান মাজইয়ার ইয়াজদানি এ তথ্য জানান। মিডিল ইস্ট আই

ইয়াজদানি জানান, ৩২ কিলোমিটার এ রেলপথ নির্মাণ করতে ব্যয় হবে ২২শ’ বিলিয়ন রিয়ালস। রেলপথ নির্মাণ হবে তেহরানে এবং তা ইরাকে নিয়ে সংযোজন করা হবে। এ রেলপথ ভবিষ্যতে সিরিয়ার লাটকিয়া বন্দরের সাথেও যোগাযোগ রক্ষা করবে। ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান যে বাণিজ্য কূটনীতি অনুসরণ করছে ইরাকের সঙ্গে রেলপথ নির্মাণে প্রেসিডেন্ট হাসান রুহানির নির্দেশ তারই সর্বশেষ উদ্যোগ।