বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

English

আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেন

পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০২৬ 

news-image

ইয়েমেনের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে।

ইরানের বার্তা সংস্থা তাসনিম-এর বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইয়েমেনের অন্তত দশ লাখ মানুষ বিক্ষোভ মিছিল বের করে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইহুদিবাদী আগ্রাসনের মোকাবেলায় ইরানি জনগণের প্রতি সমর্থন ঘোষণা করেছেন।

আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে গতকাল (শুক্রবার) ইয়েমেনের দশ লাখেরও বেশি জনগণ মিছিল বের করে ইরান ও লেবাননের প্রতি সমর্থন জানানোর মাধ্যমে ফুরকান দিবস (পবিত্র কুরআন) পালন করেছেন।

ইয়েমেনি জনগণ বর্তমান সময়ে তাগুতি তথা খোদাদ্রোহী জালিম ও বৈশ্বিক ইহুদিবাদী শক্তির সঙ্গে সংঘাতে ও আল্লাহর রাহে জিহাদে দৃঢ়পদ ও অবিচল থাকার অঙ্গীকার করেছেন। তাঁরা এ অঞ্চলে মার্কিন আগ্রাসীদের সকল ঘাঁটিগুলো বন্ধ করার ও এ অঞ্চল থেকে তাদেরকে তাড়িয়ে দেয়ারও দাবি জানিয়েছেন। #

পার্স টুডে