মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

English

আইআরজিসি: আমরা আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ীর জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত

পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০২৬ 

news-image

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একটি বিবৃতি প্রকাশ করে জোর দিয়ে বলেছে, বিপ্লবী বাহিনী দেশের একজন সৈনিক এবং শক্তিশালী হাত হিসাবে বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত নতুন সর্বোচ্চ নেতার আদেশ সম্পূর্ণরূপে পালন করতে প্রস্তুত।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইরানের ইসলামী বিপ্লবের নির্বাচিত নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ীর প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “নিঃসন্দেহে ইসলামি মূল্যবোধের শক্তি ও সুরক্ষা, স্বাধীনতা, অগ্রগতি, মর্যাদা, ক্ষমতা এবং ইরানের জাতীয় নিরাপত্তা বজায় রাখার জন্য আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ীকে অনুসরণ করে তা নিশ্চিত করা অব্যাহত থাকবে।”

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফরাও একটি বিবৃতিতে জোর দিয়ে বলেছে, সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে বিশেষজ্ঞদের অ্যাসেম্বলি দ্বারা নির্বাচিত আদেশ ও ব্যবস্থার অধীনে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী  সর্বোচ্চ নেতা এবং কমান্ডার-ইন-চিফ হিসাবে তার যেকোনো আদেশ আমরা মেনে চলব। বিবৃতিতে আরো বলা হয়েছে  অতীতের চেয়ে শক্তিশালী, এবং আরও বেশি জিহাদি মনোভাব নিয়ে আমরা ইসলামী বিপ্লবের অর্জন রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।#

পার্সটুডে