বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

৫ সামরিক সরঞ্জাম উদ্বোধন করলেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী

পোস্ট হয়েছে: মার্চ ১, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানে সোমবার পাঁচটি নয়া সামরিক সরঞ্জাম উদ্বোধন করা হয়েছে। ইরানি বিশেষজ্ঞরাই এসব সরঞ্জাম তৈরি করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান এসব সরঞ্জাম উদ্বোধন করেন।

সামরিক সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে- পার্স ক্যাম ডিটেক্টর ডিভাইস, বিস্ফোরক প্রতিরোধী পলিমার কভার, এনবিসি বা পরমাণু, জীবাণু ও রাসায়নিক উপাদান প্রতিরোধী পোশাক এবং ওবিডক্সাইম ক্লোরাইড, যা রাসায়নিক উপাদানের ক্ষতি থেকে রক্ষা পেতে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

নয়া সামরিক সরঞ্জাম উদ্বোধনের পর প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, শত্রুদের অবরোধ ব্যর্থ হয়েছে। অবরোধ সত্ত্বেও ইরানের সামরিক বাহিনীর উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত ছিল। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আরও নতুন নতুন অত্যাধুনিক সরঞ্জাম নির্মাণের লক্ষ্যে কাজ করছি।’

ইসলামি বিপ্লব বিজয়ের পর ইরান প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম তৈরিতে স্বনির্ভরতা অর্জন করেছে।

সূত্র: আইআরআইবি