সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

৫০ অঙ্গরাজ্যে কয়েক মিলিয়ন মার্কিন নাগরিকের বিক্ষোভ: রাজা-ট্রাম্প ও যুদ্ধ চাই না

পোস্ট হয়েছে: মার্চ ৩০, ২০২৬ 

news-image

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে কয়েক মিলিয়ন নাগরিক ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ মার্কিন প্রেসিডেন্টের নানা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সবগুলো প্রধান শহরে ট্রাম্পের ঘরোয়া ও বিদেশ-নীতিসহ নানা নীতির বিরুদ্ধে শনিবার তিন হাজার ২০০’রও বেশি বিক্ষোভ-মিছিল বের করেছেন নাগরিকরা। ট্রাম্পের অভিবাসন-বিরোধী নীতি তথা বিদেশী অভিবাসীদের গণহারে বহিষ্কারের নীতি ও যুদ্ধের ফলে জ্বালানী তেলের দর বৃদ্ধিরও প্রতিবাদ জানান তারা। ‘রাজাদের প্রতি না’ শীর্ষক মূল সমাবেশটি হয়েছে সেন্ট পল মিনিসোটায়, যেখানে গত শীতকালে অভিবাসন বিরোধী পুলিশ অভিবাসন বিরোধী অভিযান চালিয়ে দুই মার্কিন নাগরিককে হত্যা করেছিল।

একই উদ্দেশ্যে বিক্ষোভ সমাবেশ হয় ওয়াশিংটন, নিউইয়র্ক, বোস্টন, মিনিয়াপোলিস, শিকাগো, পোর্টল্যান্ড, লস এঞ্জেলস, ফ্লোরিডা, ওরিগেন ও সানফ্রানসিসকোসহ আরও অনেক শহর ও অঙ্গরাজ্যে।

বারমুন্ট অঙ্গরাজ্যের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স প্রতিবাদী সব মার্কিন নাগরিকের উদ্দেশে বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

তিনি আরও বলেছেন, ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে মার্কিন নাগরিকদের কাছে মিথ্যা কথা বলা হয়েছে, ইরাক যুদ্ধ সম্পর্কে আমাদেরকে মিথ্যা বলা হয়েছে, আর এখন ইরান যুদ্ধ সম্পর্কে আমাদের মিথ্যা বলা হচ্ছে।

ট্রাম্প-বিরোধী মার্কিন নাগরিকদের বিক্ষোভ-মিছিল: একটি প্ল্যাকার্ডে লেখা-‘ট্রাম্পের যুদ্ধের প্রতি না বলুন’ ও আরেকটিতে ট্রাম্পের আর্ট-করা ছবির ওপর লেখা- ‘নো কিংস’-‘রাজাদের চাই না’

এইসব বিক্ষোভ মিছিলের অন্যতম সংগঠক সারা পার্কার মার্কিন গণমাধ্যম ও  সংবাদ মাধ্যমগুলোকে  বলেছেন, ‘রাজাদের প্রতি না’ শীর্ষক সর্বশেষ প্রতিবাদ সমাবেশগুলোর পর আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে জ্বালানী তেল ও খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি প্রত্যক্ষ করছি, মার্কিন জনগণ ক্ষুব্ধ, তারা কোনও ধরনের রাজতন্ত্র চান না। #

পার্সটুডে