৪০ দিনে ইরানের ২৫ ফার্মাসিউটিক্যাল ইউনিটে মার্কিন-ইসরাইলি আগ্রাসন, দুই ফার্মাসিস্ট শহীদ
পোস্ট হয়েছে: এপ্রিল ৮, ২০২৬
আমেরিকান ও জায়নিস্ট আগ্রাসীরা গত ৪০ দিনে ইরান জুড়ে ২৫টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও ইউনিটে হামলা চালিয়েছে, যাতে অন্তত দুই ফার্মাসিস্ট শহীদ হয়েছেন।
ইরানি ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের পাবলিক রিলেশনস অফিসের প্রধান হাদি আহমাদি মঙ্গলবার এক বিবৃতিতে এই পরিসংখ্যান প্রদান করে জানান, তৌফিক দারু ও ইরানের পাস্তুর ইনস্টিটিউট নামে দুটি বড় কোম্পানি সরাসরি মার্কিন ও ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।
পার্সটুডে