মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

স্পেনের আকাশ ইরান-যুদ্ধ সম্পর্কিত সব মার্কিন ও ইসরায়েলি বিমানের জন্য বন্ধ ঘোষণা

পোস্ট হয়েছে: মার্চ ৩১, ২০২৬ 

news-image

স্পেনের আকাশকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণকারী মার্কিন ও ইসরায়েলি বিমানগুলোর জন্য বন্ধ ঘোষণা করেছেন দেশটির সরকার।

স্পেন সরকার বলেছে, দেশটির আকাশ-সীমা ও বিমান-ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার সঙ্গে সম্পর্কিত যে কোনও তৎপরতা ও পদক্ষেপের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই যুদ্ধে অংশ-নেয়া বা অংশ নিতে-যাওয়া মার্কিন সামরিক বিমান কিংবা তেল-পরিবাহী বিমানগুলোকে স্পেনের কোনও ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হবে না বলে স্পেন সরকার ঘোষণা করেছে। এমনকি ব্রিটেন বা ফ্রান্সের মত বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন বিমানগুলোর জন্যও স্পেনের আকাশ-সীমা নিষিদ্ধ করা হল বলে ঘোষণা করেছে মাদ্রিদ।

স্পেনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদী ও সুস্পষ্ট নিন্দাসূচক বক্তব্য দেয়া অব্যাহত রেখেছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ একটি পূর্ণাঙ্গ বিপর্যয়। #

পার্সটুডে