রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

স্কুলে মার্কিন-ইসরায়েলি হামলা ইতিহাসের আরেকটি কালো অধ্যায় হয়ে থাকবে: পেজেশকিয়ান

পোস্ট হয়েছে: মার্চ ১, ২০২৬ 

news-image

ইরানের মিনাব উপশহরে একটি স্কুলে মার্কিন-ইসরায়েলি হামলার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, স্কুলের ওপর বিমান হামলায় বহু সংখ্যক শিক্ষার্থী হতাহতের ঘটনা ইরানের জনগণ এবং বিশ্বের সকল মুক্তিকামী মানুষকে ব্যথিত করেছে।

তিনি বলেন, এই ন্যক্কারজনক ঘটনা ইতিহাসের আরেকটি কালো অধ্যায় হয়ে থাকবে যা আমাদের জাতি কখনো ভুলে যাবে না।

ইরানের প্রেসিডেন্ট এই অমানবিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হতাহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসাথে তিনি সকল ত্রাণ সংস্থা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট নিহতদের আত্মার শান্তি কামনা এবং পরিবারবর্গকে ধৈর্য ধরার তৌফিক চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন। #

পার্সটুডে