লেবাননের হিজবুল্লাহর মহাসচিবের বার্তার জবাব দিয়েছেন
পোস্ট হয়েছে: এপ্রিল ২, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা। বার্তাটি সংক্ষেপে তুলে ধরা হলো:
বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় ভাই আমার,
জনাব শেখ নাঈম কাসেম,
হিজবুল্লাহর মহাসচিব।
সালামুন আলাইকুম, ইসলামী বিপ্লবের মহান নেতার শাহাদাত উপলক্ষে আপনার পাঠানো সমবেদনার বার্তা এবং হিজবুল্লাহ’র লেবাননি ভাইদের ভালোবাসা আমার কাছে পৌঁছেছে। নিঃসন্দেহে মুসলিম বিশ্বের সবচেয়ে কঠোর শত্রু যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলে তার প্রক্সি শক্তি অর্থাৎ নিষ্ঠুর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ়তা ও ধৈর্য ছিল শহীদ সবোর্চ্চ নেতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
আপনি লেবাননে প্রতিরোধের অগ্রভাগে ছিলেন এবং বর্তমানে এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন। আপনার সম্পর্কে আমার জানাশোনার আলোকে আশা করা যায়, আপনি ইহুদিবাদী শত্রুদের পরিকল্পনাগুলো ভেস্তে দিতে সক্ষম হবেন এবং আবারও প্রিয় লেবাননের জন্য গৌরব রচনা করবেন। আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী নীতি হলো ইমাম খোমেনি (রহ.) এবং শহীদ সর্বোচ্চ নেতা খামেনেয়ীর পথ অনুসরণ করে জায়োনিস্ট-মার্কিন শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে সমর্থন অব্যাহত রাখা।
পার্সটুডে