রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

English

লেবাননের প্রেসিডেন্টের প্রতি আরাকচি: “লেবাননকে তার প্রকৃত শত্রুর হাত থেকে রক্ষা করুন”

পোস্ট হয়েছে: জুন ৭, ২০২৬ 

news-image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের উদ্দেশে এক বার্তায় বলেছেন, লেবাননকে তার প্রকৃত শত্রুর হাত থেকে রক্ষা করা জরুরি।

পার্সটুডে’র খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাকচি ব্যঙ্গাত্মক সুরে লেখেন, জোসেফ আউনের বক্তব্য শুনে মনে হচ্ছে যেন ইরানই লেবাননের এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে, দেশটির এক-চতুর্থাংশ জনগণকে বাস্তুচ্যুত করেছে এবং প্রতিদিন লেবাননের ওপর বোমাবর্ষণ করছে।

তিনি আরও বলেন, যদি লেবানন ইরানের জন্য কেবল একটি দরকষাকষির হাতিয়ার হতো, তাহলে তেহরান অনেক আগেই এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছে যেত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বার্তার শেষাংশে লেবাননের প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, “জনাব প্রেসিডেন্ট, লেবাননকে তার প্রকৃত শত্রুর হাত থেকে রক্ষা করুন।”
পার্সটুডে