রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আমাদের সদিচ্ছা আছে, তবে আস্থা নেই: ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০২৬ 

news-image

তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদকের রিপোর্ট অনুযায়ী, মোহাম্মদ বাকের কলিবফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় মূল্যায়ন শেষে ইরানি প্রতিনিধি দল মার্কিন দলের সঙ্গে আলোচনা বিষয়ে সিদ্ধান্ত নেবে।

প্রায় ৩০০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানে প্রবেশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স প্রতিনিধিদলে রয়েছেন। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেবেন। ভ্যান্স তেহরানের সঙ্গে আসন্ন আলোচনাকে ইতিবাচকভাবে দেখছেন।#

পার্সটুডে