যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছে ইরান
পোস্ট হয়েছে: মে ১১, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছে ইরান, যেটিকে মার্কিন প্রেসিডেন্ট “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন।
ইরান বলেছে, তাদের প্রস্তাব দেশটির জনগণের মৌলিক অধিকার রক্ষার ওপর ভিত্তি করে তৈরি।
তেহরান স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে, যা মেনে নিলে ট্রাম্পের অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণ করতে হতো।
ইরান জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকার স্বীকার করতে হবে।
এছাড়া সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দ করা ইরানি সম্পদ ও অর্থ ফেরত দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।
পার্স টুডে