বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

মিনাব: বিশ্বের ইতিহাসে স্কুল ছাত্রীদের ওপর আমেরিকার সবচেয়ে বড় গণহত্যা

পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২৬ 

news-image

ব্রিটেনের সাবেক বিশিষ্ট সংসদ সদস্য জর্জ গ্যালাওয়ে বলেছেন, ‘ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ের ৭ থেকে ১২ বছর বয়সী ১৬৭ জন ছাত্রীর ওপর গণহত্যা ভিয়েতনাম যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে সংঘটিত সবচেয়ে বড় গণহত্যা।

শহীদ শিক্ষার্থীদের কফিন

তিনি এক ভিডিও বার্তায় বলেন, “ইরানে গত শনিবার মার্কিন হামলা শুরুর দিনেই এই গণহত্যা ঘটায় সন্ত্রাসী মার্কিন সেনারা এবং একই দিনে ভলিবল খেলার একটি টিমের ৪০ জন ইরানি নারী খেলোয়াড়ও এক বিমান হামলায় শহীদ হন। আপনাদের কেউ কেউ হয়ত স্কুল-বালিকাদের ওপর গণহত্যার বিষয়ে কোনও তথ্য জানেন না। এটি হল বিশ্বের ইতিহাসে একটি বিদ্যালয়ের ছাত্রীদের ওপর গণহত্যার সবচেয়ে বড় ঘটনা।”

জর্জ গ্যালাওয়ে আরও বলেন, “একটু ভেবে দেখুন রাশিয়া যদি ইউক্রেনের একটি স্কুলের ১৬৭ জন ছাত্রীকে হত্যা করত কিংবা ফিলিস্তিনিরা একটি ইসরায়েলি স্কুলে ১৬৭ জন ছাত্রীকে হত্যা করত তাহলে তা হয়ে পড়ত বছরের পর বছর ধরে বিশ্বের সাংবাদিকতা জগতের সবচেয় বড় খবর!”

পার্সটুডে