সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

মাশহাদে সিল্ক রোডের উপর আন্তর্জাতিক ক্যালিগ্রাফি প্রদর্শনী

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২০ 

news-image

উত্তরপূর্ব ইরানি শহর মাশহাদে সিল্ক রোডের ওপর আন্তর্জাতিক ক্যালিগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আগামী জানুয়ারিতে সিল্ক রোড নিয়ে এই ভারচুয়াল প্রদর্শনী ও কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের প্রসিদ্ধ ক্যালিগ্রাফারদের শিল্পকর্ম দেখানো হবে।

২০ থেকে ২৩ জানুয়ারি সিল্ক রোড ক্যালিগ্রাফির প্রথম রাকস-ই কালাম ইন্টারন্যাশনাল এক্সিবিশন ও কনফারেন্সের আয়োজন করবে ইউনেসকোর ইরানি নস্যাশনাল কমিশন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের পরিচালক হোজ্জাতোল্লাহ আইয়ুবি বলেন, ইরান হলো উঁচু শিল্পের সূতিকাগার, বিশেষত বইপত্র সংশ্লিষ্ট বিষয়ে।

তিনি বলেন, সিল্ক রোড কেবলই একটি বাণিজ্যিক সড়ক নয় এটি ভাবনা বিনিময়েরও একটি সড়ক। সূত্র: তেহরান টাইমস।